দোয়া কবুল না হওয়ার কারণ নিচে দেওয়া হল ।
আমি দোয়া করি কিন্তু দোয়া কবুল হচ্ছে না!
কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে?
দোয়া হচ্ছে মুমিনদের অস্ত্র! দোয়া কবুলের কিছু শর্ত আছে । এই শর্তগুলো মেনে চললে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ! দোয়া কবুলের পাঁচটি শর্ত ।
০১। প্রথম শর্ত হালাল খাবার খাওয়া। হালাল খাবার বলতে বোঝানো হয়েছে হালাল ইনকামের অর্থ দিয়ে যে খাবার ক্রয় করা হয় বা উৎপাদন করা হয় তাকে বুঝানো হয়েছে। হারাম খেয়ে দোয়া করলে এই দোয়া কখনো কবুল হয় না।
০২। দ্বিতীয় শর্ত শুধুমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কারো কাছে কোন সাহায্য চাওয়া যাবে না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমরা বিভিন্ন মাজারে গিয়ে অনেক কিছু চেয়ে থাকি এবং অনেক খাজা-বাবার কাছে চেয়ে থাকি । এজন্য আমাদের দোয়া কবুল হয় না। আমরা সব সময় শুধুমাত্র আল্লাহতালার কাছে সাহায্য প্রার্থনা করব ইনশাআল্লাহ!।
০৩। তৃতীয় শর্ত আল্লাহর উপর ভরসা থাকতে হবে যে আল্লাহ তা'আলা আমার দোয়া কবুল করবেন এটার উপর অটুট থাকতে হবে। যদি মনে মনে এরকম হয়ে থাকে যে আমার দোয়া কবুল হয় কি না!? মনে যদি কোন সন্দেহ থাকে দোয়া কবুল না হওয়ার , তাহলে মনে রাখুন দোয়া কবুল হবে না। তাই আমাদের এই আশা নিয়ে দোয়া করা উচিত যে আল্লাহ তায়ালা আমাদের দোয়া কবুল করবেন। এমন ভাবে দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবে! তাহলে আপনি বুঝতে পারবেন দোয়াটি কবুল হয়েছে কিনা।
০৪। চতুর্থ নাম্বার শর্ত হযরত মুহাম্মদ সাঃ এর উপর দরুদ পাঠ করা। আপনি সারা জীবন যত দোয়া করেছেন সব আসমান জমিনের মাঝামাঝি আটকে আছে। যখন যতক্ষণ পর্যন্ত না হযরত মোহাম্মদ সাঃ এর উপর দরুদ পাঠ করবেন ততক্ষণ পর্যন্ত আরশে আপনার দোয়া পৌঁছবে না। তাই এই পেন্ডিং দোয়া গুলো আরশে পৌঁছানোর জন্য আপনাকে অবশ্যই হযরত মুহাম্মদ সাঃ এর উপর দরুদ শরীফ পাঠ করতে হবে।
০৫। পাঁচ নাম্বার শর্ত, দোয়া ও দাওয়া প্রয়োজন। উদাহরণস্বরূপ: আপনি অসুস্থ কিন্তু শুধু দোয়া পড়ে যাচ্ছেন। আপনি চিকিৎসার জন্য চেষ্টা করতেছেন না। অতএব পাঁচ নম্বর শর্ত একটি হল দোয়া করতে হবে এবং সেই সাথে সেই সমস্যা থেকে বের হওয়ার জন্য নিজেকে চেষ্টা করতে হয়।
